শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বোমা আতঙ্কে জাপানে বিমানের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বোমা আতঙ্কে জাপানে বিমানের জরুরি অবতরণ

শনিবার সকাল ৬টা ২০ মিনিটে জাপান কোম্পানি পরিচালিত জেটস্টার অভ্যন্তরীণ ফ্লাইটটি জরুরি অবতরণ করে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সকালে টোকিরও নারিতা বিমানবন্দরে জার্মানির একজন ব্যক্তির কাছ থেকে একটি কল আসে। ইংরেজিতে বলেন, ওই ফ্লাইটে বোমা রেখেছেন তিনি।

ফুকাকার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর নারিতা থেকে ছেড়ে যাওয়া বিমানটিকে জরুরিভিত্তিতে চুহুবু বিমানবন্দরের দিকে ঘুরি দেওয়া হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা জানান চুহুবু বিমানবন্দরের একজন মুখপাত্র।

পরে ওই ফ্লাইটে থাকা ৬ ক্রু এবং ১৩৬ জন যাত্রীকে দ্রুত উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। এয়ারবাস ‘এ৩২০’ পরিচালনা করে আসছিল জেটস্টার। যদিও ফ্লাইটে তল্লাশি করে কোনও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। এ ঘটনায় বিস্তর তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।