দীপ্ত নিউজ
বাংলাদেশ

বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

 

দিনাজপুর–পঞ্চগড় রেলরুটে পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুর রহমান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের সাথে দিনাজপুরের সেতাবগঞ্জ রেল স্টেশনের নিকটে টিএনটি রোড মেলাগাছি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রহমান দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরশহরের ছুটকুর মোড় এলাকার আজাহারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সেতাবগঞ্জ শহরের ছুটকুর মোড় এলাকায় রহমান প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল নিয়ে তার কর্মস্থল জহুরা অটো রাইস মিলে যাচ্ছিলেন। পথিমধ্যে রেললাইন পার হতে গিয়ে পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোচাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে। লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দিনাজপুর জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ