শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বেতনসহ এক বছরের ছুটি পেলেন অফিসকর্মী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেতনসহ এক বছরের ছুটি পেলেন অফিসকর্মী!

অফিসের বাৎসরিক নৈশভোজের আসরে আয়োজন ছিল লাকি ড্র এর। আর সেখানেই প্রথম পুরস্কার জিতে চোখ কপালে উঠেছে ওই অফিসের এক কর্মীর। পুরস্কারটি এতই মূল্যবান হয়ে উঠেছে যে, ওই কর্মীকে বলা হচ্ছে দেশের অন্যতম ‘ভাগ্যবান’ ব্যক্তি!

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ঘটনাটি চীনের। লাকি ড্র’তে প্রথম পুরস্কার ছিল পুরো বেতনসহ টানা এক বছরের ছুটি।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক মাধ্যমে ওই লাকি ড্র অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে চেয়ারে বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে আছেন এক নারী। প্ল্যাকার্ডে স্থানীয় ভাষায় লেখা, ‘৩৬৫ দিন বেতনসহ ছুটি’।

জানা গেছে, লাকি ড্র’তে নাম ওঠার পর ওই কর্মী প্রথমে তা বিশ্বাসই করতে পারেননি।

যদিও বেতনসহ এক বছরের এ ছুটির ক্ষেত্রে শর্ত দিয়ে বলা হয়েছে, এই এক বছর ওই কর্মী অন্য কোথাও কাজ করতে পারবেন না।

এদিকে খবরটি ছড়িয়ে পড়তেই অনেকে অনেক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক বছর পর ওই কর্মী অফিসে ফিরলেও তখন তার চাকরি থাকবে কি না, কেউ কেউ এমন প্রশ্নও তুলেছেন। তবে নিজেদের ওই কর্মীর চাকরি যাবে না বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ।

 

এমি/দীপ্ত