দীপ্ত নিউজ
পরিবেশ

বৃহস্পতিবার সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃহস্পতিবার সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় বৃহস্পতিবার দেশের সব বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, এরইমধ্যে পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। কিন্তু সক্রিয় মৌসুম বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।

আবহাওয়াবিদ আরও বলেন, উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়েও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। যার ফলে চট্টগ্রাম, কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

এসএ