শিরোনাম
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
দীপ্ত নিউজ
বিনোদন

বুবলী-তাপসের রসায়ন নিয়ে মুখ খুললেন বুবলী ও মুন্নী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বুবলী-তাপসের রসায়ন নিয়ে মুখ খুললেন বুবলী ও মুন্নী

ঢালিউড নায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী শবনব ইয়াসমিন বুবলী। বিয়ের আগে কিং খানের সঙ্গেও বুবলীর প্রেমের গুঞ্জন ছিল। পরবর্তীতে সন্তান নিয়ে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। ফের এই ঢালিউড নায়িকাকে নিয়ে প্রেমের খবর চাউর হয়েছে।

দিনভর এ গুঞ্জন সরগরম থাকার পর এ বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিষয়টিকে ‘নোংরা ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

বুবলী বলেন, এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, যা বলতেও রুচিতে বাঁধছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুবলী আরও বলেন, একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছুদিন ধরে। এখন আবার আমি যেই টিএম ফিল্মসের সঙ্গে ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, তাতেই এখন এখানে কিভাবে পরিবেশ নোংরা করবে সেই পাঁয়তারা চলছে।

তাপস ও মুন্নির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বুবলী লিখেছেন, টিএম ফিল্মসের কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দুজন বাংলাদেশের মোস্ট আইডল কাপল ও অত্যন্ত শিল্পমনা। তাপস ভাইয়ার আগে মুন্নি আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহের একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু অনেক সুন্দর করে পরামর্শ দিয়ে থাকেন। অনেক স্নেহ করেন আমাকে ভাইয়া আর আপু দুজনেই। আমার পরিবারের মতো অনেক গুরুত্বপূর্ণ অংশ তারা। সেখানে আমাদের এত সুন্দর একটি সম্পর্কে যারা এসব নোংরামি করে, তাদের স্বার্থ হাসিল করতে চাইছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক।

এদিকে গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী একটি স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যদিও আইডি হ্যাক হয়েছে দাবি করেছেন মুন্নী। মুন্নীর আগের স্ট্যাটাস থেকে জানা যায়, তাপস এবং বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়ে তার সংসার ধ্বংস করছে।

সেই স্ট্যাটাসে আরও বলা হয়, ‘শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়, তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!’ স্ট্যাটাসটি মুছে দিলেও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত সইতে হবে জানা নেই। শুনেছি হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল, হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে।’

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।