শিরোনাম
ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫ ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৭ অক্টোবর ২০২৬ রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ মঙ্গলবার
দীপ্ত নিউজ
জাতীয়

১৬ জুলাই ‘রাষ্ট্রীয় শোক’ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১৬ জুলাই ‘রাষ্ট্রীয় শোক’ ঘোষণা

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয় শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রীপরিষদ বিভাগ সচিব ড. শেখ আব্দুর রশীদ সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামী বুধবার, ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষে বুধবার বাংলাদেশের সব সরকারি, আধা–সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এতে আরও বলা হয়, শহীদদের মাগফেরাত কামনায় বুধবার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই পার্ক মোড়ে পুলিশ গুলিতে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাঈদ। এরই মধ্যে দিনটিকে সরকার ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।