শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

বুধবার থেকে শুরু অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বুধবার থেকে শুরু অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ। আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মাদক একটা বড় সমস্যা। এটা নিয়ন্ত্রণ করা জরুরি। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে। অস্ত্র উদ্ধারসহ সব বিষয়ে সরকারের পদক্ষেপ অনগ্রাউন্ডে দেখতে পাবেন।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্ট জানান, সীমান্ত সমস্যা নিরসনে কাজ চলছে। সেখানকার আইনশৃঙ্খলা শক্তিশালী করে তোলা হবে।

আসন্ন দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আশা করি পূজা উদযাপন ভালোভাবেই সম্পন্ন হবে।

 

এসএ/দীপ্ত সংবাদ