দীপ্ত নিউজ
জাতীয়

বুধবার অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা: ইসি মাছউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বুধবার অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা: ইসি মাছউদ

কমিশন পরিকল্পনা অনুযায়ী বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা হবে। রাষ্ট্রপতি সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

ইসি জানান, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।

 

এসএ