শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ধর্ম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
ছবি: সংগৃহীত।

টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ ফজর মাওলানা ইলিয়াস বিন সাদ আম বয়ান শুরু করেন। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজুমা করে মাওলানা মনির বিন ইউসুফ।

সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিমের মৌজু, জুমার আগে জুমার ফাজায়েলের ওপর ১০ মিনিট বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার পরে বয়ান করবেন শেখ মোফলে (আরবি), তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ্ মনসুর, আসরের পর বয়ান করবেন মাওলানা মোশাররফ, মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ, তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।


দ্বিতীয় পর্বে যোগ দিতে বুধবার
(৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, ইজতেমা মাঠের চারপাশে আটটি সড়ক, পাঁচটি ভাসমান সেতুসহ মোট ১৩টি প্রবেশপথের প্রতিটিতে মুসল্লিদের জটলা। কেউ বাস, কেউ ট্রাক, কেউবা পিকআপ ভ্যানে চড়ে আসছেন ইজতেমা মাঠে। মাঠে ঢুকেই নিজ নিজ খিত্তায় (এলাকাভিত্তিক নির্ধারিত জায়গা) অবস্থান নিচ্ছেন তারা।

ইজতেমার দ্বিতীয় আয়োজনের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, অধিকাংশ মুসল্লি চলে আসায় বৃহস্পতিবার সকাল থেকেই আমাদের বয়ান শুরু হয়।