শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
অর্থনীতি

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে টানা তিন দিন ধরে জ্বালানি তেলের দাম উর্ধ্বমূখী।

সোমবার (১৩ জানুয়ারি) জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮১ ডলার পেরিয়ে গেছে। গত ২৭ আগস্টের পর এটিই তেলের সর্বোচ্চ দাম।

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বেড়ে ৮১ দশমিক ২৪ ডলারে উঠেছে। ব্রেন্ট ক্রুডের সঙ্গে ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়েছে। এই তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৩ ডলার বা ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮ দশমিক ১০ ডলারে উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে তেলের দাম ক্রমশ বেড়েই চলেছে।

বাইডেন প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রাশিয়া। আর এই অর্থ যুদ্ধের কাজ ব্যয় করে ক্রেমলিন। তাই রাশিয়ার যুদ্ধের সক্ষমতা কমাতে জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রম নেফট ও সারগাটনেফতসহ ১৮৩টি তেলবাহী জাহাজ।

 

এসএ