শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিশ্বকাপে আজ পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বকাপে আজ পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান

বিশ্বকাপে আজ পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান। চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা আড়াইটায়।

ফেভারিটের তকমা নিয়ে বিশ্বআসর শুরু করা পাকিস্তানের শুরুটা দুর্দান্ত হলেও, ভারতের কাছে হোঁচট খেয়ে এখন কিছুটা কোণঠাসা তারা। চার ম্যাচ খেলে তাদের হার দুটি। বিশেষ করে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে মানুষিকভাবে কিছুটা বিপর্যস্ত বাবর বাহিনী। তাই এবার ছন্দে ফিরতে আফগান বধের পরিকল্পনায় ম্যান ইন গ্রিন।

পেসারদের জন্য স্বর্গরাজ্য চেন্নাইয়ের উইকেট। সেই বিবেচনায় শাহীন আফ্রিদি–হারিস রউফদের বোলিং নৈপুন্য দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেটপ্রমীরা।

আফগানিস্তানের বোলিং বৈচিত্র, বিশেষ করে রাশিদ–মুজিব–নবীদের স্পিন সামলাতে বেশ সর্তক থাকতে হবে রিজওয়ান–বাবরদের।

পরিসংখ্যান বলছে, ২০১২ থেকে এপর্যন্ত সাতবারের লড়াইয়ে প্রতিবারই আফগানিস্তানকে হারিয়েছে পাকিস্তান। এই ধারা অব্যাহত রাখার লক্ষ্য তাদের। বিপরিতে, আফগানদের সামনে প্রতিশোধের হাতছানি।

এদিকে, টানা দুই ম্যাচ হারের পর ইংলিশ বধে ছন্দে ফেরা আফগানরাও ধরে রাখতে পারেনি জয়ের ধারা। চেন্নাইয়ের মাটিতেই কিউইদের কাছে বড় ব্যবধ্যানে হারে হাশমতউল্লাহ শাহিদীরা। তাইতো পরিচিত পিচে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই জোনাথন ট্রটের শিষদের।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।