শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিয়ের দাবিতে স্কুল শিক্ষকের বাড়িতে প্রেমিকার অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিয়ের দাবিতে স্কুল শিক্ষকের বাড়িতে প্রেমিকার অবস্থান
পটুয়াখালীতে প্রেমিকের বাড়িতে অবস্থান প্রেমিকার

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে স্কুল শিক্ষকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান করছে এক যুবতী। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে উপজেলার পূর্ব হাজিপুর গ্রামে আক্কেলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহিবুল্লাহ সুমনের বাড়িতে অবস্থান নেয়।

এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই সুমন পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে সুমনের সঙ্গে ওই যুবতীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে সুমন ওই যুবতীর সঙ্গে বিয়েতে অস্বীকৃতি জানালে সে তার বাড়িতে অবস্থান নেয়।

ওই যুবতী জানায়, সুমন বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। পরে আমি তাকে বিয়ের জন্য বলি। কিন্তু সে বিভিন্ন তালবাহানা করে। আমি তার বাড়িতে অবস্থান নেওয়ার পর সে আমাকে ফোন দিয়ে বরিশাল যেতে বলে। আমি তার কথায় রাজি হইনি। আমাকে সুমন এবং তার পরিবার মেনে না নিলে আত্মহত্যা করবো।

সুমনের পিতা বাশার সিকদার জানান, এই মেয়ে আমাদের বাড়িতে আসার পরই আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। এখন এই মেয়েকে নিয়ে আমরা নিজেরাই সমস্যায় ভুগছি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।