শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিদ্যুতের দাম অল্প অল্প করে সমন্বয় করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিদ্যুতের দাম অল্প অল্প করে সমন্বয় করা হবে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ

বিদ্যুতের দাম অল্প অল্প করে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান তিনি। পাশাপাশি, গ্যাস সংকট নিরসনেরও উদ্যোগ নিয়েছে সরকার।

সেচ মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। চলতি মৌসুমে মোট ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত নয়। শুক্রবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠান শেষে, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদকিরা। তিনি জানান- সেচ মৌসুম নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

১২ জানুয়ারি সরকারের নির্বাহী আদেশে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম শতকরা ৫ ভাগ বাড়ানো হয়। আবার দাম বাড়বে কি না, এ বিষয়ে পরিকল্পনা তুলে ধরেন তিনি।

বিশ্ববাজারের সাথে মিল রেখেই সম্প্রতি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।