শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড: মামলার বিচারকাজ কেরানীগঞ্জে স্থানান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিডিআর হত্যাকাণ্ড: মামলার বিচারকাজ কেরানীগঞ্জে স্থানান্তর

বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকাজ রাজধানী বকশীবাজার অস্থায়ী আদালত থেকে সরিয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মিত অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এ সংক্রান্ত আদেশে সই করেছেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।

আদেশে বলা হয়েছে, সরকার কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর সেকশন ৯ এর সাব–সেকশন (২) এ প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা ঢাকা মেট্রোপলিটন এলাকার নিউমার্কেট থানার মামলা নং–৯, তারিখ: ৬ এপ্রিল ২০০৯ খ্রি. (লালবাগ থানার মামলা নং– ৬৫, তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০০৯ খ্রি.), জি, আর নং– ১১০/০৯, মহানগর বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালত, ঢাকার মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং–৭৭৭/২০১০ এর বিচারকাজ পরিচালনার নিমিত্ত ২৮ ডিসেম্বর ২০১০ তারিখের এস, আর, ও নং–৪০৩–আইন/২০১০ মূলে ঘোষিত ঢাকা মহানগরের বকশী বাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের স্থলে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করল।

আদেশে আরও বলা হয়েছে, এতদ্দ্বারা এ মর্মে সরকার নির্দেশ প্রদান করল যে, এ মামলার বিচারকার্য ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। ওই ঘটনার পর বাহিনীর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে।

 

এসএ