শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (৩ নভেম্বর) নামাজ পড়ার সময়সূচি টেলিভিশনে আজকের খেলা (৩ নভেম্বর ২০২৬)
দীপ্ত নিউজ
জাতীয়

বিডিআর বিদ্রোহ: সত্য উদঘাটনে ৭ সদস্যের কমিশন গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিডিআর বিদ্রোহ: সত্য উদঘাটনে ৭ সদস্যের কমিশন গঠন

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে ২৯তম বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত বিজিবি সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে কমিশন সভাপতি করে সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিশন গঠন সংক্রান্ত ফাইলে রবিবার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করে দিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন– সামরিক বাহিনীর দুইজন, সিভিল সার্ভিসের একজন ও পুলিশের একজন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষক।

 

এসএ