শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

বিকেএসপিতে বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ১৫ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিকেএসপিতে বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ১৫ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খুদে অ্যাথলিট বাছাই করে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ১৫ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি সাভারে দিনব্যাপী আয়োজনে প্রতিযোগিতার উদ্ধোধন, সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মো: আবুল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ, ন, ম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে তরুণ খেলোয়াড় অনুসন্ধান এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার জন্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে ক্রীড়া পরিদফতর।

সারা দেশের প্রতিভাবান বালক-বালিকা অ্যাথলিট বাছাই করে আটটি বিভাগীয় দল নিয়ে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন। টুর্নামেন্টের সফল আয়োজন দেশে প্রতিভাবান অ্যাথলিটদের অগ্রযাত্রায় অবদান রাখতে পারবে।

এছাড়া একি ভাবে বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ১৫ সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় বিকেএসপিতে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।