শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিএনপি স্বাস্থ্য বিষয় নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে- স্বাস্থ্য মন্ত্রী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিএনপি স্বাস্থ্য বিষয় নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে- স্বাস্থ্য মন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য বিষয় নিয়ে বিএনপি অনেক বিভ্রান্তমূলক কথা বলেছে। মানুষ বিভ্রান্ত হলে এই দেশে আরো অনেক মানুষ মৃত্যুবরণ করবে। মানুষকে ভালবাসলে এই স্বাস্থ্য বিষয় নিয়ে কখনও কেউ বিভ্রান্তকর তথ্য দেয় না। কিন্তু আমরা দেখেছি বিএনপি টিকা নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে।

রবিবার(১৫ অক্টোবর) দুপুরের দিকে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, সামনে নির্বাচন আছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, মানিকগঞ্জবাসী কি পেয়েছে, কি সেবা পেয়েছে, কি উন্নয়ন পেয়েছে, দেশের উন্নয়নের ধারাবাহিতকা যাতে বজায় থাকে আপনাদের কাছে এই আশা রাখছি। আপনারা ভোটের মাধ্যমে আবারও সেই সুযোগ করে দেবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীর ক্ষমতায়ন করেছেন। তিনি বিশেষ করে মা–বোনদের বেশি দেখেন। আজকে মেয়ের জন্য বিনামূল্যে বই বিতরণ, চাকরিতে মহিলাদের অগ্রাধিকার দেয়া হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে আজকে নারীরা কাজ করছেন। দেশের উন্নয়নের নারীদের ভূমিকা অনেক। যা আগে ছিল না, এটা বুঝতে হবে। এ বছর এমবিবিএস এ ৭০ ভাগ মেয়েরা ভর্তি হয়েছে, তারা ডাক্তার হবে। আমরা প্রায় চার থেকে পাচঁ হাজার ডাক্তার নিয়েছি, সেখানেও ৭০ শতাংশ মেয়েরা উত্তীর্ণ হয়েছে। একেই বলে নারীর ক্ষমতায়ন, যা শেখ হাসিনা করেছেন।

মন্ত্রী বলেন, স্কুলের নয় থেকে ১৫ বয়সী মেয়েদের এক ডোজ জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেয়া হবে। শুরু স্কুলে নয়, হাসপাতালে, ক্লিনিকে এবং যেখানে টিকাকেন্দ্র রয়েছে সেখানেই এই টিকা দেয়া যাবে। মানিকগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭২ হাজার টিকা দেয়া হবে এবং ঢাকা বিভাগে ২৩ লাখ টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশে এক কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেয়া হবে। প্রাথমিকভাবে এই টিকা কর্যক্রম এক মাস চলবে। তবে টিকা সামনে আরো আসবে, তখন পর্যায়ক্রমে সারাদেশে টিকা দেয়ার ব্যবস্থা করা হবে।

জাহিদুল হক চন্দন/শায়লা/দীপ্ত নিউজ