দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি নেতা প্রিন্স তিন দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি নেতা প্রিন্স তিন দিনের রিমান্ডে

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব–ইন্সপেক্টর ফরহাদ মাতুব্বর আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে, শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন এমরান সালেহ প্রিন্সকে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ