শিরোনাম
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি নেতা এ্যানি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি নেতা এ্যানি আটক
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর এলিফেন্ট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে ব্যাপক ধরপাকড় চলছে। গ্রেপ্তার করা হয়েছে বিএনপির সিনিয়র নেতাসহ দলটির অনেক কর্মীকে। সে ধারাবাহিকতায় এ্যানিকেও আটক করা হতে পারে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।