বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বিএনপি–জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকান্ড, নারীদের প্রতি সহিংসতা, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর আক্রমন, গণ পরিবহনে অগ্নিসংযোগের প্রতিবাদে মাগুরা জেলা মহিলা আ.লীগ মানববন্ধন করেছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন করেন তারা।

মহিলা আ.লীগের সভাপতি কামরুল লায়লা জলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ–সভাপতি আবু নাসির ও সৈয়দ শরিফুল ইসলাম।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More