দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাস ট্রাকের ধাক্কায় বাস চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাস ট্রাকের ধাক্কায় বাস চালক নিহত

দিনাজপুর ফুলবাড়ীতে যাত্রীবাহি বাস ও মালবাহি ট্রাক ওভার টেক করার সময় ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে উল্টে গিয়ে আবু বকর নামে বাস চালক নিহত হয়েছে ।

রবিবার (১৬ জুলাই) দুপুর ২ টার দিকে দিনাজপুর টু ফুলবাড়ীর মহাসড়কের পাঁচবাড়ী নামক স্থানে এই সড়ক দূর্ঘটনা ঘটে ।

পুলিশ জানায়, ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ীতে প্রণয় পরিবহনের বাসকে ওভারটেক করার সময় ধাক্কা দেয় মালবাহি ট্রাক। এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে বাস চালক নিহত ও কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে।

কোতয়ালী থানার ইনচার্জ তানভীরুল ইসলাম তানভীর জানান, নিহত বাস চালক আবু বক্কর জেলা সদরের উমর পাইল গ্রামের গোয়ালপাড়ার আফতাব উদ্দিনের ছেলে।

চালকের লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় ।

সুলতান মাহমুদ/এসএ/দীপ্ত নিউজ