শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

বারবার কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের বললেন ‘মিস করব’

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বারবার কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের বললেন ‘মিস করব’

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী ও সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কয়েকবার কান্নায় ভেঙে পড়েন তিনি।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় মির্জা ফখরুল এ আহ্বান জানান। দুপুর ২টায় শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সভায় বিএনপির সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে মির্জা ফখরুল দলের প্রতি তাদের অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বছরের পর বছর তার ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় বিএনপি প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান।

সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্য জানান, বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন, যা সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। বিএনপির সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করে তিনি বলেন, তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দায়িত্ব পালনকালে কোনো ভুল করে থাকলে বা অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তিনি অঙ্গীকার করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনও আপস করবেন না। রাষ্ট্রপতি নির্বাচিত হলে জাতীয় সংসদ মিস করবেন উল্লেখ করে তিনি সহকর্মীদের কাছে দোয়া ও ভোট চান।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ অন্যান্য সংসদ সদস্য উপস্থিত ছিলেন।