শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বাবা মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাবা মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাবা মায়ের সঙ্গে অভিমান করে ইমন খান(১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রফিকুল ইসলাম রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমনের বাড়ি ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর শেখপাড়া গ্রামে। ইমনের বাবা, মা দুইজনেই গার্মেন্টসে চাকরি করেন।

স্থানীয়রা জানান, ইমনের বাবা, মা তাকে কাজকর্ম করার জন্য চাপ দিত। এ বিষয়ে প্রায়ই ঝগড়া হত তাদের। আজ সকালেও তারা দুজনেই ইমনকে ঘুরাঘুরি না করে কাজের জন্য বলে কর্মস্থলে যান।

ইমনের নানি বাড়িতে থাকলেও তিনি বাজার করতে গেলে ফাঁকা বাড়িতে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয় ইমন। বাজার শেষে নানি বাড়ি দরজা আটকানো পেয়ে, পিছনের জানালা দিয়ে দেখতে পান তার নাতি ঝুলে রয়েছে। এ দেখে তিনি চিৎকার করলে আশেপাশে লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে ঘরে ডুকে এবং পুলিশকে খবর দেয়।

ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রফিকুল ইসলাম রফিক বলেন, ইমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।