শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজার দিকে এগিয়ে চলেছে শেষ জাহাজ ‘ম্যারিনেট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজার দিকে এগিয়ে চলেছে শেষ জাহাজ ‘ম্যারিনেট’

ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ ‘ম্যারিনেট’ গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে ইসরায়েলি নৌবাহিনীর হাতে অন্যান্য নৌযান আটক হওয়ায় বিশ্বব্যাপী প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এ অভিযানে ডজনখানেক নৌযান অংশ নিয়েছিল। গত মাসে যাত্রা শুরু করা এ বহরে ছিলেন রাজনীতিবিদ ও কর্মী–অভিযানকারীরা।

তাদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও। বুধবার (০১ অক্টোবর) থেকে ইসরায়েলি নৌবাহিনী নৌযানগুলো আটক করতে শুরু করে। বৃহস্পতিবার ইসরায়েলের এক কর্মকর্তা জানান, ৪০০ জনেরও বেশি যাত্রী বহনকারী নৌযানগুলোকে উপকূলে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে।

ফ্লোটিলা জানিয়েছে, তাদের ৪২টি নৌযান ‘অবৈধভাবে আটক’ করা হয়েছে এবং যাত্রীদের ‘অবৈধভাবে অপহরণ’ করা হয়েছে।

ফলে এখন কেবল একটি নৌযান ‘ম্যারিনেট’ ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর মিশন চালিয়ে যাচ্ছে। ফ্লোটিলা তাদের ট্র্যাকার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।