
বাড়ী ফেরার পথে আ.কর্মীকে কুপিয়ে হত্যা

ঝিনাাইদহে জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় আওয়ামী লীগ কর্মী আবু সাইদ (৪০) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) দুপুর বেলা আড়াইটার দিকে শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামে এই ঘটনা ঘটে।
আওয়ামীলীগ কর্মী আবু সাইদ বিশ্বাস একই গ্রামের ওমর আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোলক নগর গ্রামের শাহীন নামে এক ব্যক্তির সাথে দীর্ঘ দিন ধরে সাইদের সামাজিক বিরোধ চলে আসছিল। তার জের ধরেই প্রতিপক্ষ শাহীনের সমর্থকরা জুম্মার নামাজ পরে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে সাইদকে একা পেয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শাহীন নামের একজনকে গ্রেফতার করেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ।
শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি ।
তিনি আরও বলেন, এর সাথে আরো জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে ।
এসএ/দীপ্ত নিউজ








