শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
জাতীয়

বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। লিটার পেট্রোল ও অকটেনের দাম ২ টাকা ৫০ পয়সা এবং ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা বাড়ানো হয়েছে।


বৃহস্পতিবার
(৩০ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে তা জানানো হয়।


এতে করে ভোক্তারা প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা
, অকটেন ১২৬ টাকা এবং ডিজেল ও কেরোসিন ১০৭ টাকা ৭৫ পয়সায় কিনতে পারবেন। নতুন এই মূল্য শনিবার (১ জুন) থেকে কার্যকর হবে।


উল্লেখ্য
, বর্তমানে প্রতি লিটার পেট্রোল ১২৪ টাকা ৫০ পয়সা, অকটেন ১২৮ টাকা ৫০ পয়সা এবং ডিজেল ও কেরোসিন ১০৭ টাকায় কিনতে পারছে ভোক্তারা।


গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি বিভাগ জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করে। এ নির্দেশিকা অনুযায়ী
, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।