শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাড়ল মেট্রোরেল চলাচলের সময়সীমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাড়ল মেট্রোরেল চলাচলের সময়সীমা
মেট্রোরেল (ফাইল ছবি)

মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। বুধবার (৫ এপ্রিল) থেকে এ সময়সীমা চালু হলো। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। 

গত ৩০ মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে মেট্রোরেল সেবা শুরুতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টার জন্য চালু ছিল এবং যাত্রীরা কীভাবে গণপরিবহনের নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয় তার ওপর নির্ভর করে সময় বাড়ানো হয়েছিল।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভালো অভিজ্ঞতা পেয়ে ডিএমটিসিএল ৫ এপ্রিল থেকে দুপুর সাড়ে ১২টার পরিবর্তে দুপুর ২টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের নয়টি স্টেশনই চালু আছে। গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

তিনি শহরের উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন–৬ এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।

এফএম/দীপ্ত সংবাদ