শিরোনাম
হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাট জেলা বিএনপি ৫-৬ গ্রুপে বিভক্ত: সাবেক এমপি সেলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাট জেলা বিএনপি ৫-৬ গ্রুপে বিভক্ত: সাবেক এমপি সেলিম

বাগেরহাট জেলা বিএনপি এখন ৫ থেকে ৬টি গ্রুপে বিভক্ত। বর্তমানে জেলা জেলা বিএনপি একটি খিচুড়ি মার্কা দলে পরিণত হয়েছে, কোনো একক নেতৃত্ব নেই, বলে মন্তব্য করেছেন বাগেরহাট জেলা বিএনপি সাবেক সভাপতি ও বাগেরহাট–২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদর হয়রত খানজাহান আলী (রহ) দরগা মাঠে আয়োাজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি শুধু বলতে চাই আপনারা যদি এত গ্রুপিং বহিষ্কার করেন তাহলে নির্বাচন করবেন কাকে নিয়ে। আগামীতে দিনের ভোট আর রাতে হবে না, বিভিন্ন দল অংশ গ্রহণ করবে। তাই বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে এখনই দলকে ঐক্যবদ্ধ হতে হবে, দলকে শক্তিশালি করতে হবে।

তিনি আরও বলেন, যাদের রক্তের ওপর দিয়ে আজকের যে স্বাধীনতা আপনারা পেয়েছেন ছাত্র আন্দোলনে নিহত সেই সব শহীদদের স্মরণ করতে হবে। তাদের ভুলে গেলে চলবে না।

হাকিমপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফ্ফ হোসেন, জেলা যুবদল সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক নূরুল আমিন, সাবেক ছাত্রদল নেতা গোলাম মহিউদ্দিন জিলানী, সাবেক যুবদল নেতা শেখ মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আতিয়ার সরদার, মহিলাদল নেত্রী মলি জাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে এমএএইচ সেলিম নিজস্ব অর্থায়নে বাগেরহাটে একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ ও ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত বাগেরহাটে ৬ শহীদ পরিবারকে এক লাখ টাকা করে প্রদান করেন।

 

এসএ