শিরোনাম
পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

 

নাটোরের বাগাতিপাড়ায় উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে বাগাতিপাড়া উপজেলার ইউএনও পার্ক এলাকায় বড়াল নদীর ওপর রেলওয়ে ব্রিজে এঘটনা ঘটে।

ঈশ্বরদি রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।

ঈশ্বরদি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুজ্জামান রুমেল জানান, বাগাতিপাড়া এলাকায় বড়াল নদীর ব্রিজের উপর দিয়ে প্রতিদিনের মত কয়েকজন পারা হচ্ছিল। এ সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ব্রিজের ওপর চলে এলে অন্যরা ব্রিজের পাশে নিরাপদে দাঁড়াতে পারলেও অজ্ঞাত ওই যুবক ভয়ে ব্রিজের মাঝামাঝি রেল লাইনের উপরে থমকে দাঁড়িয়ে যায়। এতে ট্রেনের ধাক্কায় ব্রিজের গার্ডারের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

 

এসএ/দীপ্ত নিউজ