দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশ নারী দলের মুখোমুখি পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ নারী দলের মুখোমুখি পাকিস্তান

 

তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ বাংলাদেশ নারী দলের মুখোমুখি হচ্ছে পাকিস্তান নারী দল।

বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল সাড়ে চারটায়।

সিরিজ সামনে রেখে চট্টগ্রামের এক হোটেল ট্রফি উন্মোচন করেছেন দু‘দলের অধিনায়ক।

তার আগে ব্যাট–বলের প্রস্তুতিতে, নিজেদের ঝালিয়ে নিয়েছে স্বাগতিক ও সফরকারী দল। সিরিজের পরের দুটি ম্যাচ হবে ২৭ ও ২৯ অক্টোবর। প্রতিটি খেলাই শুরু হবে বিকালে।

 

এসএ/দীপ্ত নিউজ