শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বাংলাদেশে যে সরকারই আসুক, তাদের সাথে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে যে সরকারই আসুক, তাদের সাথে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রী

বাংলাদেশে দ্রুত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ভারত। এমনকি জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গেই গভীর সম্পর্ক রাখতে চায় দেশটি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী।

সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ–ডিকাব প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন বিক্রম মিশ্রী।

সাংবাদিকদের ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করে ভারত। জানান, জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গেই গভীর সম্পর্ক রাখতে তারা আগ্রহী।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে এমন একটা সরকার যেটার সংবিধানে কোনো ব্যাখ্যা নেই, তারপরও এই সরকারের সঙ্গে কাজ করছে ভারত।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতই প্রথম অভিনন্দন জানিয়ে ছিল। তবে ভারত বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।

নির্বাচনে অংশগ্রহণমূলক বলতে সব রাজনৈতিক দল না জনগণের– এমন প্রশ্নের উত্তরে বিক্রম মিশ্রি বলেন, এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে।

রুবায়েত