শিরোনাম
গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন মুশফিক রাজশাহীতে আজহারীর মাহফিলে ৩৭ নারী পকেটমার আটক গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, এখনো বন্ধ ৫৪ কারখানা স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ‘বিবি বা দাদি’ সম্বোধনের নির্দেশ বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু

 

ধর্মশালায় আজ (৭ অক্টোবর) বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ধর্মশালায় হিমাচল প্রদেশ অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টায়।

ঘরের মাঠে তাদের কাছে ওয়ানডে সিরিজ হারের পর এশিয়া কাপে জয়ের সুখস্মৃতি আছে সাকিব আল হাসানদের। তবে সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে তা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই! এর আগে দল দুটি বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছিল। যেখানে ম্যাচের ফলাফলের পুরোটাই গেছে টাইগারদের পক্ষে। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে দু’বারের মোকাবিলায় দুটি’তেই জয় পেয়েছে টাইগাররা।

একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর মাঝে টাইগাররা ৯ বার ও আফগানরা ৬ বার জয় লাভ করেছে। তবে নিরপেক্ষ ভেন্যুতে লাল–সবুজদের চেয়ে বেশ এগিয়ে আফগানিস্তান। ১টিতে হারের বিপরীতে তাদের জয় ৫টি।

 

আল / দীপ্ত সংবাদ