রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে দুপুরে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল।

মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছায় তারা। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ বাছাইয়ের আই গ্রুপে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকার পাশাপাশি এশিয়ান কাপ বাছাই নিশ্চিত করেছে অজিরা। সেই সাথে ২০২৬ বিশ্বকাপের পরবর্তী রাউন্ডও নিশ্চিত করেছে সকারুরা।

এর আগে, বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জামাল ভূঁইয়াদের জালে সাত গোল দিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের লক্ষ্য, অন্তত ড্র করা।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More