শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল
ছবি: সংগৃহীত।

অলিম্পিক বাছাইয়ে জটিল সমীকরণের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা–ব্রাজিল। অলিম্পিক নিশ্চিতে নিজেদের শেষ ম্যাচে দুদলকে জয় লাভ করবে। মুখোমুখি এই লড়াইয়ে আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) মাঠে নামবে আর্জেন্টিনা–ব্রাজিল।

প্যারিস অলিম্পিকের বাছাইয়ে ব্রাজিল–আর্জেন্টিনার মধ্য থেকে যেকোনো একটি দল খেলতে পারবে অলিম্পিকে। সেজন্য দুদলের মধ্যে যে জিতবে সে দল অলিম্পিকে চলে যাবে। অন্যদিকে প্যারাগুয়ের সমীকরণটা তুলনামূলক সহজ। চারে থাকা ভেনিজুয়েলার বিপক্ষে ড্র করতে পারলেই অলিম্পিকের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে তারা। হারলেও চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ আছে তাদের। সেক্ষেত্রে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচে যেকোনো এক দলকে জয় পেতেই হবে।

আরও পড়ুন: নাটকীয়তা শেষে সাফে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ–ভারত

ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ভেনিজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ে যদি ড্র করে বা জিতে, সেক্ষেত্রে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই মূল পর্বে উঠবে সেলেসাওরা। তবে জয় ছাড়া কোনো বিকল্প নেই আর্জেন্টিনার। অলিম্পিকে জায়গা পেতে হবে ব্রাজিলের বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে।

অলিম্পিক বাছাইয়ের মূল পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ১–০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে ২–১ গোলে জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনা ড্র করেছে নিজেদের দুই ম্যাচেই।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।