শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি-কোষাধ্যক্ষকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি-কোষাধ্যক্ষকে অব্যাহতি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শুচিতা শরমিন, উপ–উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে ববি প্রোভিসি ও কোষাধ্যক্ষ‘কে অপসারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছ, নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগ অধ্যাপক ড. মো. তৌফিক আলম বরিশাল বিশ্ববিদ্যালয় উপচার্যের দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা ফসসাল মাহমুদ জানান, প্রফেসর ড. সুচিতা শরমিন‘কে উপাচার্য পদ থেকে অপসারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগ অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগ অধ্যাপক ড. শুচিতা শরমিন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম এবং প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান।

 

এসএ