শিরোনাম
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বরিশালের বিভিন্ন এলাকায় আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশালের বিভিন্ন এলাকায় আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

বরিশাল জেলার ৬ টি উপজেলার বিভিন্ন গ্রামে শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদ–উল ফিতর পালিত হচ্ছে। জেলার বিভিন্ন গ্রামে বসবাসরত চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এ ঈদ উদযাপন করে আসছেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ২০টি গ্রামের প্রায় ২ হাজার অনুসারীসহ জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জের সুন্দরকাঠী, মহানগরীসহ সদর উপজেলার প্রায় ৫ হাজার অনুসারী প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ঈদ উদযাপন করেছে।

বরিশাল মগানগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়িসহ সদর উপজেলার সাহেবের হাট এলাকায় সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমাতপুর ইউনিয়নের খানপুরা গ্রামের সাতকানিয়া পীরের অনুসারী জাহাঙ্গির সিকদার এ তথ্য জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি মেনে জেলার এসব এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।