শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

বড় চ্যালেঞ্জের মুখে আইসিএক্স খাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বড় চ্যালেঞ্জের মুখে আইসিএক্স খাত

খসড়া টেলিযোগাযোগ নীতিমালা ২০২৫ অনুযায়ী আইসিএক্স বা ইন্টারকানেকশন এক্সচেঞ্জ লাইসেন্স বাতিল হলে ৩০০ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর মহাখালীতে রাওয়া কমপ্লেক্সে এক কর্মশালায় এ মন্তব্য করেন আইসিএক্স অপারেটররা।

একই সঙ্গে দাবি করেন, আইসিএক্স লাইসেন্স বাতিল হলে টেলিযোগাযোগ খাতে বাড়বে বৈষম্য ও ভারসাম্যহীনতা; পাশাপাশি বিলুপ্ত হতে পারে মধ্যম সারির দেশীয় কোম্পানি এবং কর্মসংস্থান। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ, টিআরএনবির আয়োজনে আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশের

কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আলম জানান, আইসিএক্সের লাইসেন্স বাতিল হলে সার্বিক জবাবদিহিতার অভাবে দেশের নিরাপত্তা ও স্বার্থবিরোধী কার্যক্রম বাড়তে পারে। এসময় নীতিমালায় প্রয়োজনীয় মতামত ও সংশোধনের সুপারিশ করেন এআইওবি এর ভারপ্রাপ্ত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান।

রুবায়েত হাসান/ এজে/ দীপ্ত সংবাদ