শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বড়দিন উপলক্ষ্যে স্পেনের বাতিক্রমি উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বড়দিন উপলক্ষ্যে স্পেনের বাতিক্রমি উদ্যোগ

বড়দিন উপলক্ষ্যে স্পেনের একটি চিড়িয়াখানায় পানির নিচে যিশুর জন্ম কাহিনীর দৃশ্য তুলে ধরছেন একদল ডুবুরি। আনন্দ দেয়ার পাশাপাশি বড়দিন সম্পর্কে জানাতে প্রতিবছর এই আয়োজন করেন তারা।

বিভিন্ন প্রজাতির হাঙ্গর, মাছ ও কচ্ছপে ঘেরা এই অ্যাকুয়ারিয়ামের ভেতর ঐতিহ্যবাহী পোশাক পরে যিশুর জন্ম কাহিনীর দৃশ্য প্রর্দশন করছেন তিন ডুবুরি। বড়দিন উদযাপনে স্পেনের রাজধানী মাদ্রিদের চিড়িয়াখানায় চলছে এই বিশেষ আয়োজন।

মাদ্রিদ চিড়িয়াখানার একজন অ্যাকুয়ারিয়াম জীববিজ্ঞানী বলেন “আমরা ডুবুরিদের বড়দিনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চরিত্রের আদলে সাজিয়েছি। অ্যাকুয়ারিয়ামের জলজ প্রাণীদের জন্য কিছু উপহারও নিয়ে গেছেন তারা”

১৯৯৫ সালে অ্যাকুয়ারিয়ামটির উদ্বোধনের পর থেকে, প্রতি বছর বড়দিনের আগে এভাবেই যিশুর জন্ম দৃশ্যের কাহিনী উপস্থাপন করা হয়।