শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বড়দিন উপলক্ষ্যে জার্মানিতে চলছে যিশুখ্রিস্টের জন্মকাহিনীর প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বড়দিন উপলক্ষ্যে জার্মানিতে চলছে যিশুখ্রিস্টের জন্মকাহিনীর প্রদর্শনী

বড়দিন উপলক্ষ্যে জার্মানিতে চলছে যিশুখ্রিস্টের জন্মকাহিনীর প্রদর্শনী। আড়াইশো বছর ধরে প্লোসবার্গ শহরে হচ্ছে এই প্রদর্শনী।

বিশাল গ্যালারি জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে বাইবেলে বর্ণিত বিভিন্ন ঘটনা। রয়েছে যিশুখ্রিষ্ট্রের জন্ম, শৈশব ও যৌবনকাল, ক্রুশ বহন, স্বর্গীয় দূত, অ্যাডাম আর ইভ, গ্রামবাসীর জীবনযাত্রা, গাছপালা, জীবজন্তু ও ফুটবল খেলোয়াড়দের দৃশ্য। সবকিছুর কেন্দ্রে রয়েছে বেথলেহেম।

বড়দিন উদযাপনের জন্য খোদাই করা ৮ হাজার ২৩টি পুতুলে সাজানো হয়েছে জার্মানির প্লোসবার্গ শহরের এই প্রদর্শনী। ঐতিহ্যবাহী এই প্রদর্শনীর এবার ৫০তম আসর। পাঁচ বছর পরপর এটি আয়োজন করা হয়।

আয়োজকরা বলেন “আপনি এই প্রদর্শনীর যেখানেই দেখবেন, সেখানেই স্বয়ংক্রিয়ভাবে ঘটনাগুলোর অংশ হয়ে যাবেন। তবে, আপনাকে অবশ্যই এগুলো ভালোভাবে দেখতে হবে, আর রীতিনীতিতে বিশ্বাস করতে হবে।”

২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদশর্নী।