শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বড়দিনকে সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে অস্ট্রিয়ার ক্রিসমাস মার্কেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বড়দিনকে সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে অস্ট্রিয়ার ক্রিসমাস মার্কেট

বড়দিন উপলক্ষ্যে অস্ট্রিয়ার ভিয়েনায় বসেছে ঐতিহ্যবাহী ক্রিসমাস মার্কেট। জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যবহার করা হয়েছে ষোলোশো বাতি।

সারি সারি আলোর ঝলকানি আর নানা রকম খাবারের সমাহার। এটাই হচ্ছে ভিয়েনার অন্যতম উইনার ক্রিসমাস মার্কেট। ৩শ বছর ধরে বড়দিনকে সামনে রেখে, এই আয়োজন করে চলেছে ভিয়েনা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানান “করোনার থাবা থেকে বের না হতেই, শুরু হল যুদ্ধ। তারওপর সবকিছুর দাম বাড়ছে। তাই নাগরিকদের একটু স্বস্তি দিতেই এ উদ্যোগ।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে, জ্বালানি সংকটে ইউরোপের দেশ অস্ট্রিয়া। জ্বালানির জন্য সম্পূর্ণভাবে রাশিয়ার ওপর নির্ভরশীল হলেও, বড়দিনের আনন্দ নাগরিকদের মধ্যে ছড়িয়ে দিতে, ১৬শ এলইডি বাতি দিয়ে এবারের আয়োজন করেছে নগর কর্তৃপক্ষ।

দর্শনার্থীরা জানান “এখানকার পরিবেশটাই অন্যরকম, আনন্দদায়ক”, “অন্যান্য বছরের তুলনায় এবার আলোকসজ্জা অনেক কম। কিন্তু তারপরও আমি উপভোগ করছি।”

মার্কেটে রয়েছে অর্ধশতাধিক স্টল। আছে খাবার, ক্রিসমাস ট্রি ও ঘর সাজানোর রকমারি পণ্য। তবে চলমান জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে, এবারের আয়োজনে বেশ কমতি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।