শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের
নেত্রকোণা

নদীতে মাছ ধরতে গিয়ে নেত্রকোণায় বজ্রপাতে রিফাত মিয়া (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও গ্রামের সামনে পাটেশ্বরী নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

রিফাত স্থানীয় বালাইশিমুল ইউনিয়নের রতন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করত।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রিফাত বাড়ির সামনে পাটেশ্বরী নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর আকাশে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি শুরু হয়। সে দৌড়ে এসে আম গাছের নিচে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বজ্রপাত ঘটে। এতে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, আবেদনের প্রেক্ষিতে মাদ্রাসা ছাত্রের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মো. জিয়াউর রহমান/পূর্ণিমা/দীপ্ত নিউজ