শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের দাবি এ সময় বহিরাগতদের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়।

রবিবার (২৩ মার্চ) সকালে ৮টার দিকে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা।

জানা যায়, উপজেলার ভান্নারা এলাকায় দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গত দুইদিন যাবৎ কারখানার ভিতরেই বিক্ষোভ করে আসছিল। তারই ধারবাহিকতায় শ্রমিকরা আজ সকাল ৮টার দিকে কর্মস্থলে আসার পর একই দাবিতে আবারও বিক্ষোভ শুরু করে।

শ্রমিকদের বলেন, এ সময় মালিকপক্ষের ইন্ধনে এলাকার বিএনপি নেতা মনির বহিরাগত সন্ত্রাসীদের এনে শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ১০–১২ জন শ্রমিক গুরুতর আহত হয়।

শ্রমিকরা আরও জানান, কারখানার ভিতরে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এই হামলা চালায়।

এক পর্যায়ে হামলার ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এমন খবরের ভিত্তিতে শ্রমিকরা মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় পোশাক কারখানার ভিতরে ও সামনে থাকা কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। 

পরে সাড়ে দশটার দিকে যৌথবাহিনীর সদস্যরা ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘন্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

জাহাঙ্গীর/ইএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।