শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল

 

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন, দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল। প্রকাশ্যে নিজেকে সমকামী হিসেবে পরিচয় দেন তিনি।

আধুনিক ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আট্টাল। এর আগে ১৯৮৪ সালে ফ্রাঙ্কোস মিতারেন্ড, ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়ে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন।

গ্যাব্রিয়েল আট্টালকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২০ মাস দায়িত্ব পালন শেষে সোমবার প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন এলিজাবেথ বোর্নে।

আগামী জুনে ইউরোপিয়ান সংসদে নির্বাচন হবে। সেই নির্বাচনে ফ্রান্সকে নেতৃত্ব দেবেন নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল।

 

এসএ/দীপ্ত নিউজ