শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে ইরান।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী বাণিজ্যিক ও সাধারণ জাহাজগুলোকে এই প্রণালীর কাছাকাছি না আসার সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

শনিবার (২০ জুন) এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী এই পদক্ষেপের কারণ হিসেবে লেবাননে ইসরাইলের সামরিক কার্যক্রম এবং যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘনে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে দায়ী করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান এই জলপথ বন্ধের সিদ্ধান্তকে তাদের প্রতিক্রিয়ার ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে। ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গের জবাবেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও সতর্ক করা হয় যে, যদি ‘আগ্রাসন’ অব্যাহত থাকে তবে ইরান আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তবে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আন্তর্জাতিক বাজারে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য হরমুজ প্রণালী ব্যবহৃত হয়। ফলে এই নৌপথ বন্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাৎক্ষণিক ও বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More