মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী যুবদলের সাধারণ সম্পাদক নাসির গ্রেফতার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খোন্দকারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ মে) বিকেলে ঢাকার নয়াপল্টন এলাকায় তার নিজস্ব ব্যবসায়িক অফিস থেকে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীব কুমার দাশ জানান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খোন্দকারের বিরুদ্ধে তাদের কাছে ৯টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছিলেন। তিনি পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ বুধবার তিনি ঢাকায় তার নিজস্ব ব্যবসায়িক অফিসে রয়েছেন মর্মে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাকে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে ফেনীর আদালতে সোপর্দ করা হবে।

তাকে ঢাকা থেকে বিকেলে গ্রেফতার করা হলেও ফেনী নিয়ে আসার পর বিষয়টি জানাজানি হয়।

এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে মিছিলটি ইসলামপুর রোডে বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়।

গ্রেফতারের বিষয়ে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এসব করে বিএনপির আন্দোলন দমানো যাবে না।

 

এমি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More