শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফেনীতে বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীতে বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় মামলা
ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে ভাংচুর

ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিস ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪/৫শ জনের নামে মামলা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। সোমবার (এপ্রিল) ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জানে আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ ঘন্টার মধ্যে প্রায় ২০ ঘন্টা বিদ্যুৎ বিহীন দুর্বিষহ জীবন যাপন করছে মানুষ। বাসা বাড়ি ও মসজিদে পানির জন্য হাহাকার চলছে। ইফতার, তারাবী, সেহেরী ও নামাজের সময় বিদ্যুৎ না থাকায় পবিত্র মাহে রমজান পালন এবং ইবাদত করতে সমস্যা হচ্ছে মানুষের। বিপনী বিতান গুলোতে কমে গেছে বেচা–কেনা।

সংশ্লিষ্ট বিভাগের কেউ এ ব্যাপারে কিছু না বলায় উত্তেজিত জনতা রাত পৌনে ৮টা দিকে মিছিল সহকারে গিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়। ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা–কর্মচারীরা পালিয়ে যান।

ছাগলনাইয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। একপর্যায় জনগণ ঢাকা–চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জানে আলম জানান, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ ২ সহস্রাধিক জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র, দরজা ও জানালার কাঁচ ভাংচুর করে। এতে ২ লক্ষ ৪৩ হাজার ৫শ টাকার ক্ষতি হয়। বিদ্যুতের চাহিদা ১৮–২১ মেগাওয়াট, সরবরাহ করা হয় ৫–৬ মেগাওয়াট। বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং হচ্ছে।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় অফিসে হামলা চালিয়েছে জনতা। এ ব্যাপারে অজ্ঞাতনামা ৪/৫শ জনের নামে মামলা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।