শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
অর্থনীতি

ফুলের সৌরভে চাকা ঘুরছে অর্থনীতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফুলের সৌরভে চাকা ঘুরছে অর্থনীতির
বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বাজারে ফুলের সরবরাহ বেড়েছে।

 

পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে বাড়ছে ফুলের সরবরাহ। আর এই ফুল দেশের অর্থনীতিতেও সৌরভ ছড়াচ্ছে। প্রতিবছর সাড়ে ছয় হাজার টনের বেশি ফুল উৎপাদন হচ্ছে বাংলাদেশে, অর্থমূল্যে যা শতকোটি টাকার বেশি।

সৌন্দর্য্য আর ভালোবাসার প্রতীক ফুল। রমনীর খোঁপা কিংবা পুরুষের হাতে, সবখানেই সৌন্দর্য আর মুগ্ধতা ছাড়ায় ফুল।

ভালোবাসার হাত ধরে রঙিন বসন্ত বরণে গোলাপ, গাঁদা, বেলীসহ হরেক ফুলে সেজেছে রাজধানীর দোকানগুলো।

ফুলের ব্যবহার বাড়ায় সময়ে সাথে সাথে বেড়েছে এর চাষ ও ব্যবসা। বসন্তবরণ, ভালোবাসা দিবস উদযাপন ও রক্তে অর্জিত ভাষা দিবস ঘিরে ফুলের প্রচুর চাহিদা। তবে ফুলের দাম নিয়ে ভিন্নমত ক্রেতা–বিক্রেতাদের।

আরও পড়ুন: সাভারে ব্যস্ত সময় পার করছে ফুল চাষীরা

বাংলাদেশ ফ্লাওর্য়াস সোসাইটির সভাপতি জহির উদ্দিন মো. বাবর বলছে, শুধু দেশেই ফুলের বাজার শতকোটি টাকার বেশি। বিশ্ববাজারেও বাড়ছে বাংলাদশের ফুলের চাহিদা। দিনদিন বাড়ছে এর আকার।

বারোমাসে তেরো পার্বণের দেশে বর্তমানে উৎপাদিত হচ্ছে সাড়ে ছয় হাজারে টনেরও বেশি ফুল। অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটিয়ে বিদেশের রপ্তানির সুযোগ আরও বৃদ্ধি করতে পারলে এই খাত হয়ে উঠবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস।

 

এসএ/দীপ্ত নিউজ