দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফার্মগেট সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফার্মগেট সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

প্রায় ১ ঘণ্টা পর ফার্মগেট সড়ক ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে আবারও শুরু হয়েছে ওই এলাকায় যান চলাচল।

এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ, ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদসহ ৫ দফা দাবিতে ফার্মগেট অবরোধ করেন সরকারি বিজ্ঞান কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা।

পরে সিটি করপোরেশন বরাবর স্মারকলিপি প্রদান করে আজকের মতো অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

অন্যদিকে, শিক্ষার্থীদের অবরোধের পরেই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে নেমেছে পুলিশ। একইসঙ্গে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়া হবেও বলে আশ্বাস দিয়েছেন তেজগাঁও বিভাগ উপ–কমিশনার ইবনে মিজান।

 

এসএ