শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

ফাঁসির মঞ্চে কী ছিল বাংলা ভাইয়ের শেষ ইচ্ছা, ফাঁস করলেন জল্লাদ শাহজাহান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফাঁসির মঞ্চে কী ছিল বাংলা ভাইয়ের শেষ ইচ্ছা, ফাঁস করলেন জল্লাদ শাহজাহান

প্রায় ৩২ বছরের সাজা শেষে রবিবার (১৮ জুন) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন জল্লাদ শাহজাহান ভুঁইয়া। কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের নানা অভিজ্ঞতা সম্পর্কে জানান তিনি।

এসময় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি বাংলা ভাইয়ের শেষ ইচ্ছা সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বাংলা ভাই অনুরোধ করেছিলেন- মৃত্যুর পর যেন তার কোনো ছবি না তোলা হয়।‘

সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ছিলেন একজন সন্ত্রাসবাদী। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শুরা কমিটির প্রধান ছিলেন। ২০০৭ সালের ৩০ মার্চ বোমা হামলা, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত এই জেএমবি নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

ইমাম/দীপ্ত নিউজ