শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

প্রেমিকার বিয়েতে বোমা উপহার, বরসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রেমিকার বিয়েতে বোমা উপহার, বরসহ নিহত ২
ছবি: সংগৃহীত

ভারতের ছত্রিশগড়ের কবীরধাম জেলায় বোমা বিস্ফোরণে সদ্য বিবাহিত এক যুবক ও তার ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশু ও নারীসহ আরও চারজন।

মঙ্গলবার (৪ এপ্রিল) এ ঘটনায় ওই সাবেক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বোমাটি বিয়ের উপহার হিসেবে দেয়া একটি মিউজিক সিস্টেমের মধ্যে পাঠিয়েছিলেন নববধূর সাবেক প্রেমিক। বুধবার (৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর জানা গেছে।

নিহত বরের নাম হিমান্দ্র মেরাই। গত ১ এপ্রিল তাদের বিয়ে হয়। ওই বিয়েতে উপহার হিসেবে একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম পান তিনি। গত সোমবার এই উপহারটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই হিমান্দ্র নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ভাই। এ ঘটনায় ঘরের দেওয়াল ধসে নারী ও শিশুসহ আরও চারজন আহত হন।

বিস্ফোরণের তদন্ত করে পুলিশ জানায়, বোমা উপহার পাঠানো ব্যক্তি সদ্য বিবাহিতার প্রেমিক ছিলেন। তার নাম সার্জু।

কবীরধামের এসপি মনিশ ঠাকুর জানান, প্রেমিকা অন্যত্র বিয়ে করায় ক্ষীপ্ত হয়ে বিস্ফোরকসহ ওই উপহারটি পাঠান বলে স্বীকার করেছেন সার্জু।

এফএম/দীপ্ত সংবাদ